মাদারীপুর, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকা থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার পেয়ারপুর গ্রামের মজিবর রহমানের ছেলে ইয়াছিন মিয়ার (১৩) লাশ উদ্ধার করা হয়। সে ঘটকচর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীতে পড়তো।
মাদারীপুর সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, ইয়াছিনকে বৃহস্পতিবার রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। শুক্রবার এলাকাবাসী ইয়াছিনের মৃত্যুদেহ ঘটকচর এলাকার একটি বাগানে পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
ইয়াছিনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে পুলিশ ধারণা করছে তাকে হাতুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।
ময়নাতদন্তের লাশ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৪৫০ ঘ.
bdnews24