গাজীপুর, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতপরিচয় যুবক নিহত হয়েছেন।
কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর এলাকায় রাজশাহী-ঢাকা রেল রুটের পাশে ওই যুবকের (২৫) লাশ পড়ে থাকতে দেখে শুক্রবার সকাল ৭টার দিকে রেলওয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। ১১টা পর্যন্ত লাশটি সেখানেই পড়ে থাকতে দেখা গেছে।
রেলওয়ে পুলিশের টঙ্গী ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আবুল খায়ের জানান, "ডোমকে খবর দেওয়া হয়েছে। ডোম এলে লাশ উদ্ধার করা হবে।"
তবে কোন ট্রেনে কাটা পড়ে ওই যুবক নিহত হয়েছে তা পুলিশ জানাতে পারেনি।
খায়ের জানান, রাতের কোন এক সময় বা শুক্রবার সকালে ওই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। নিহতের পরনে জিন্স প্যান্ট ও বাদামি রঙয়ের শার্ট ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/১৩৩৮ ঘ.
bdnews24