২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদ দেখা কমিটির বৈঠক শুক্রবার

ঈদুল আজহার দিন নির্ধারণে শুক্রবার জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2011, 11:33 AM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আজহার দিন নির্ধারণে শুক্রবার জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। মাগরিবের নামাজের পর সন্ধ্যা সোয়া ৬টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সংলগ্ন ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে এ বৈঠক হবে। কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া এতে সভাপতিত্ব করবেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হবে। শুক্রবার জিলহজের চাঁদ দেখা গেলে সে হিসেব করেই ঠিক হবে ঈদের দিন। বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন অথবা ফ্যাক্সের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনকে জানানোর অনুরোধ করা হয়েছে। টেলিফোন ও ফ্যাক্স নম্বরগুলো হচ্ছে- ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ (টেলিফোন) এবং ৯৫৬৩৩৯৭ (ফ্যাক্স)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭২৫ ঘ.