ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার গুলশানে সৌদি দূতাবাসে প্রয়াত যুবরাজ সুলতান বিন আবদুল আজিজের স্মরণে খোলা শোক বইতে স্বাক্ষর করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
প্রয়াত যুবরাজের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার রাতে দূতাবাসে আসেন তিনি।
সৌদি দূতাবাসে পৌঁছুলে চার্জ দ্য অ্যাফেয়ার্স সামী জামিল আল হিন্দ বিরোধী দলীয় নেতাকে অভ্যর্থনা জানান।
গত ২২ অক্টোবর যুক্তরাষ্ট্রে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থা সৌদি যুবরাজ সুলতান বিন আবদুল আজিজ আল সৌদ ৮৭ বছর বয়সে মারা যান।
বিরোধীদলীয় নেতার সঙ্গে দলের সহসভাপতি শমসের মবিন চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, প্রেস সচিব মারুফ কামাল খান, বিশেষ দূত ইনামুল হক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ
গুলশানের কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের হাইকমিশনার রজাীত মিত্র বিরোধীদলীয় নেতার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। তারা দুইদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন।
এ সময়ে শমসের মবিন চৌধুরী ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০৪৩ ঘ.
bdnews24