গাজীপুর, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর পৌর এলাকা পিস্তলসহ এক যুবককে আটক করেছে র্যাব।
বুধবার শহরের কবরস্থান এলাকা থেকে আটক সুমন (২২) সদর উপজেলার পূর্ব চান্দনা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক মিল মিয়া বিশ্বাস জানান, র্যাবের সদস্যরা পরিচয় গোপন করে সুমনের কাছে অস্ত্র ও গুলি কিনতে যায়।
পরে অস্ত্র ও গুলি বের করলে র্যাব সদস্যরা তাকে আটক করে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৮ ঘ.
bdnews24