২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রত্নতত্ত্ববিদ আইয়ুব খান মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আইয়ুব খান (৪৭) মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2011, 07:47 AM

Updated : 24 Aug 2022, 04:39 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আইয়ুব খান (৪৭) মারা গেছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার মিরপুরে হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন একই বিভাগের শিক্ষক স্বাধীন সেন। তিনি বলেন, "অধ্যাপক আইয়ুব ছিলেন বিভাগের (প্রত্নতত্ত্ব) একমাত্র প্রাচীন শিলালিপি গবেষক। একজন প্রতœতাত্ত্বিক গবেষক ও ইতিহাসবিদ হিসেবে তার প্রচুর লেখা দেশ বিদেশের বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।" মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন এই গবেষক। বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন সংলগ্ন খেলার মাঠে অধ্যাপক আইয়ুবের নামাজে জানাজা হয়। পরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাঙ্গামাটি গ্রামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কমিউনিটি কবরস্থানে তাকে সমাহিত করা হয়। প্রতœতত্ত্ব বিভাগের সাবেক ছাত্র আল-আমিন জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বছর খানেক আগে ছিনতাইকারীদের কাছে গুলিবিদ্ধ হয়েছিলেন ড. আইয়ূব। দীর্ঘদিন তাকে এজন্য ভুগতে হয়েছে। স¤প্রতি তিনি বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পান। অধ্যাপক আইয়ুব খান ১৯৬৪ সালের ৩০ সেপ্টেম্বর টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার পাইকরা ইউনিয়নের গোলরা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৬ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/১৩৩৪ ঘ.