রংপুর, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের আওয়ামী লীগ নেতা সাজিদ পারভেজ যাদু হত্যা মামলার দুই আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার ভোরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন রংপুর শহরের বাবু খাঁ উত্তরপাড়ার দুলাল মোহন্ত (৩০), মুন্সীপাড়ার পিচ্চি আপেল (২৫) এবং তাদের সহযোগী লালমনিরহাট সদর উপজেলার বড়–য়া গ্রামের ফুল বাদশা (৪০)।
গত ১৭ অক্টোবর শহরের কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ডের পেছনে রংপুর মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাজিদ পারভেজ যাদুর (২৮) লাশ পাওয়া যায়।
র্যাব-৫ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তার দুলাল ও পিচ্চি রাসেল সাংবাদিকদের কাছে যাদু হত্যার বর্ণনা দেয়।
তারা জানায়, রংপুর মহানগর আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার নির্দেশে তারা যাদুকে হত্যা করে। এর বিনিময়ে তারা ২০ হাজার টাকা পায়।
দুলাল মোহন্ত জানায়, হত্যায় অংশ নেওয়া চান্দ নামে এক ব্যক্তি তাকে এ হত্যাকা-ে অংশ নিতে বলে। রংপুর পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারী সংক্রান্ত ব্যাপারে এ আওয়ামী লীগ নেতা তাদের এ কাজ করতে বলেছেন।
দুলাল আরো জানায়, গত ১৬ অক্টোবর পিচ্চি আপেল, ইউসুফ, চান্দসহ তারা কৌশলে যাদুকে কামারপাড়া ঢাকা কোচস্ট্যান্ডে ডেকে এনে মোটরসাইকেলে করে বাবু খাঁ উত্তরপাড়া নিয়ে যায়। সেখানে চান্দ প্রথম যাদুকে ছুরি দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে অন্যান্যরা যাদুকে কোপাতে শুরু করে।
পরে দুলাল ও চান্দ হাতের রগ কেটে দিলে এক পর্যায়ে যাদুর মৃত্যু হয়।
পিচ্চি আপেল জানায়, ঘটনার সময় সে যাদুর গলা চেপে ধরে যাতে চিৎকার করতে না পারে। মৃত্যু নিশ্চিত হবার পর তারা ঘটনাস্থল ত্যাগ করে।
র্যাব-৫ এর উপ-পরিচালক কমান্ডার আলমগীর হোসেন জানান, হত্যাকারীদের úালিয়ে যেতে সহায়তাকারী ফুল বাদশা লালমনিরহাটের বড়–য়া গ্রামে অবস্থান করার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী দুলাল ও আপেলকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, দুপুরে যাদু হত্যার মূল নায়ক ও হুকুমদাতাসহ অন্য খুনিদের গ্রেপ্তারের দাবিতে শহরের কাছারী বাজার চত্বরে মানববন্ধন করেছে রংপুরের ব্যবসায়ীরা।
নিহত যাদু শহরের স্টেশন রোডের বাবুপাড়া মহল্লার সোহেল মিয়ার ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২০২২ ঘ.
bdnews24