ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি যুবরাজ সুলতান বিন আব্দুল আজিজ আল সৌদের মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে সোমবার।
এ সময় অধিবেশনের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার শওকত আলী।
সৌদি যুবরাজের রাষ্ট্রীয় দাফন অনুষ্ঠানে বাংলাদেশ থেকে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল অংশ নিচ্ছে।
দীর্ঘদিন কোলন ক্যান্সারে ভুগে শনিবার মারা যান রাজসিংহাসনে আরোহণের অপেক্ষায় থাকা যুবরাজ।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় এ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব্ করবেন এবং মৃতের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করবেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রী গ্র"পের সভাপতি বজলুল হক হারুন এমপি।
সফর শেষে ২৯ অক্টোবর দেশে ফিরবে প্রতিনিধি দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২৩৫৬ ঘ.
bdnews24