২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চা শ্রমিকের মৃত্যু, ব্যবস্থাপককে মারধর

চা শ্রমিকের মৃত্যুর ঘটনায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিক্ষুব্ধ শ্রমিকরা ওই বাগানের ব্যবস্থাপককে মারধর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2011, 04:17 PM

Updated : 24 Aug 2022, 04:37 PM

মৌলভীবাজার, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চা শ্রমিকের মৃত্যুর ঘটনায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিক্ষুব্ধ শ্রমিকরা ওই বাগানের ব্যবস্থাপককে মারধর করেছে। রোববার রাতে ডানকান ব্রাদার্সের মালিকানাধীন আলীনগর চা বাগানের শ্রমিক লালবাবু রবিদাসের (৩০) মৃত্যু হয়। সোমবার সকালে দুই হাজারের বেশি নারী ও পুরুষ শ্রমিক কর্মবিরতি শুরু করে। বিকালে সমঝোতা বৈঠকের পর তারা কর্মবিরতি প্রত্যাহার করে নেয়। আহত ব্যবস্থাপক মো. ইসমাইল খানকে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের বাবা লালজি রবিদাস সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাতে কারখানার দোতলায় ওঠার সময় কাঠের মেঝে ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন বাবু রবিদাশ। তিনি অভিযোগ করেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর বাবুর চিকিৎসার ব্যাপারে বাগান কর্তৃপক্ষ অবহেলা করেছে। চা শ্রমিক নেতা গনেশ পাত্র ও উত্তম গোয়ালা জানান, রাত সাড়ে ১১টার দিকে সিলেট থেকে রবিদাশের লাশ বাগানে এসে পৌঁছে। এরপর বিক্ষুব্দ শ্রমিকরা তার লাশ নিয়ে বিক্ষোভ শুরু করে। তারা আরো জানান, সোমবার সকাল ৮টা থেকে শ্রমিকরা কর্মবিরতির ঘোষণা দিয়ে কারখানার প্রধান ব্যবস্থাপক ইসমাইল খানের বাংলোয় ঢুকে তাকে মারধর করে। বাগানের ব্যবস্থাপক ইসমাইল খান অবহেলার অভিযোগ অস্বীকার করে বলেন, আহত শ্রমিকের চিকিৎসায় তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তাছাড়া রাতে শ্রমিকের লাশ আসার পর তিনি অ্যা¤ু^লেন্স ভাড়াসহ আনুষঙ্গিক ব্যয়ভারও বহন করেন। তিনি বলেন, বিকাল ৪টার দিকে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী, কমলগঞ্জ থানার ওসি মো. নাজিম উদ্দীন, আলীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুল হক, চা বাগানের সহকারী ব্যবস্থাপক পুলক দত্ত ও অরূপ কুমার চাকমা শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসে বিষয়টি মীমাংসা করেন। ইউপি চেয়ারম্যান ফজলুল হক, শ্রমিক নেতা গনেশ পাত্র ও উত্তম গোয়ালা জানান, বৈঠকে আগামী এক সপ্তাহের মধ্যে নিহত চা শ্রমিকের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান, তার পরিবারের একজনকে চাকরি প্রদান ও কর্মস্থলে নিরাপত্তা প্রদানের দাবি মেনে নেওয়ায় শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করে নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.