শাহজালাল বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে মঙ্গলবার দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে সিলেটের শাহ্্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ উদ্দিন বিকাল ৪টায় প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিষয়ক সংগঠন 'চোখ ফিল্ম সোসাইটি' এ প্রদর্শনীর আয়োজন করছে বলে জানান সংগঠনটির সভাপতি মাজহারুল ইসলাম।
তিনি বলেন, প্রদর্শনীতে দু'টি স্বল্পদৈর্ঘ্য, তিনটি পূর্ণদৈর্ঘ্য এবং একটি প্রামাণ্যচিত্র প্রদর্শত করা হবে।
এর আগে সংক্ষিপ্ত স্মরণ সভায় কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল, ক্যাথরিন মাসুদ, চলচ্চিত্রকর্মী প্রসূন রহমান প্রমুখের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
সম্প্রতি মানিকগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৯ ঘ.
bdnews24