ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিচফোর ডটকম)- পরিবেশের ক্ষতি করার অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি আবাসন প্রকল্পের ৫০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এ জরিমানা করেন বলে অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অর্থদ-ের পাশাপাশি প্রতিষ্ঠানটিকে সমস্ত কৃষিজমি থেকে ভরাট করা বালি সরিয়ে নেওয়ারও নির্দেশ দেওয়া হয়।
এর আগে পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে একটি শুনানি হয়। শুনানিতে ইউনিক প্রাপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড'র মহাব্যবস্থাপক এনায়েতুল হকও পরিবেশ অধিদপ্তরে উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রতিষ্ঠানটি 'সোনারগাঁও রিজোর্ট সিটি' নাম দিয়ে মেঘনার তীরবর্তী ভাটিবন্দ ও চরভবনাথপুর মৌজায় নিচু ও নালা জমি বেআইনিভাবে ভরাট করে আবাসন প্রকল্পের কাজ চালাচ্ছিলো।
এক সপ্তাহ আগে এ প্রকল্পের মাটি ভরাট কাজ বন্ধ করে শুনানির তারিখ দেয় অধিদপ্তর।
শুনানিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, তারা এ পর্যন্ত প্রকভুক্ত প্রায় ৭১ একর নিচু ও নাল জমিতে দুই কোটি ৪৭ লাখ ২১ হাজার ঘনফুট বালি ভরাট করেছে।
দুই সপ্তাহে এলাকার ৩০ জন ক্ষতিগ্রস্ত কৃষক পরিবেশ অধিদপ্তরে গিয়ে তাদের ৩৭ একর তিন ফসলি কৃষি জমি ইউনিক প্রপার্টি অবৈধভাবে দখল করেছে বলে লিখিত অভিযোগ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৪৭ ঘ.
bdnews24