২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি হচ্ছে প্রধানমন্ত্রীর সেই বিদ্যালয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্কুলের ছাত্রী ছিলেন সেটিসহ রাজধানীর দুটি স্কুলকে সরকারিকরণ করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2011, 01:15 PM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্কুলের ছাত্রী ছিলেন সেটিসহ রাজধানীর দুটি স্কুলকে সরকারিকরণ করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এগুলো হলো আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং তেজগাঁওয়ের শহীদ মনু মিয়া উচ্চ বিদ্যালয়। সোমবার জাতীয় সংসদে সরকার দলীয় সংসদ সদস্য নূর আফরোজ আলীর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা জানান। প্রধানমন্ত্রী আজিমপুর গার্লসের ছাত্রী ছিলেন। সরকারি চাকরিজীবীদের কল্যাণ সংস্থা ১৯৫৭ সালে আজিমপুরে আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করে। কাজী আম্বর আলী ছিলেন স্কুলটির প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক। বর্তমানে এ স্কুলে দুই হাজার আটশ' শিক্ষার্থী এবং ৭০ জন শিক্ষক আছেন। একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য একটি ভবন, একটি বড় খেলার মাঠ ও অধ্যক্ষের একটি বাসভবন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/১৯১১ ঘ.