২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বানিয়াচংয়ে শিক্ষক খুন

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জমি নিয়ে বিরোধে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2011, 05:34 AM

Updated : 24 Aug 2022, 04:37 PM

হবিগঞ্জ, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জমি নিয়ে বিরোধে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছে। মক্রমপুর গ্রামে হিয়ালা-মক্রমপুর দারুচ্ছুন্নাত মাদ্রাসার শিক্ষক কুতুব উদ্দিন (৪০) শনিবার রাতে খুন হন। নিহত কুতুব সদর উপজেলার গোপালপুর গ্রামের মিয়াচান উল্লাহ'র ছেলে। তিনি মক্রমপুর গ্রামে শ্বশুরবাড়িতে জায়গা কিনে থাকতেন। বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাশের বাড়ির কালাই মিয়ার সঙ্গে কুতুব উদ্দিনের জমি সংক্রান্ত পূর্ব বিরোধ ছিলো। এরই জের ধরে রাত ১২টার দিকে কালাই মিয়া ও তার লোকজন বাড়ি থেকে ডেকে নিয়ে কুতুব উদ্দিনকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে। মাদ্রাসার পুকুর পাড় থেকে রাতেই পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি জানান, এ ঘটনায় বানিয়াচং থানায় মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৩০ ঘ.