২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় তিন 'চরমপন্থি' গ্রেপ্তার

পাবনার সাঁথিয়া উপজেলা থেকে তিন 'চরমপন্থিকে' গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2011, 04:49 PM

Updated : 24 Aug 2022, 04:36 PM

পাবনা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার সাঁথিয়া উপজেলা থেকে তিন 'চরমপন্থিকে' গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় সোনাকান্দা ও তেরখেদা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) আঞ্চলিক নেতা বলে দাবি করেছে পুলিশ। এরা হলেন উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের সোনাকান্দা গ্রামের আক্কাছ আলী (২৫) ও ছালাম (৩০) এবং করমজা ইউনিয়নের করমজা মধ্যপাড়া গ্রামের নাজমুল হক (২২)। সাঁথিয়া থানার ওসি এস এম বজলুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদ পেয়ে এই অভিযান চালানো হয়। তাদের বিরুদ্ধে সাঁথিয়া থানায় দুইটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২৪২ ঘ.