মুন্সীগঞ্জ, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতদিন বিদ্যুত না থাকার প্রতিবাদে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।
শনিবার বিকালে দক্ষিণ বেতকা গ্রামের লোকজন এই মানববন্ধন করে।
নতুন বাজার এলাকায় অবরোধ করলে দক্ষিণ বেতকা-টঙ্গীবাড়ি সড়কে বিকাল ৪টা থেকে আধাঘন্টা যান চলাচল বন্ধ ছিল।
গ্রামের বাসিন্দা সফিকুর রহমান জানান, ১৬ অক্টোবর এই গ্রামের ট্রান্সফর্মারটি বিকল হয়ে যায়। বিষয়টি সঙ্গে সঙ্গে পল্লী বিদ্যুত সমিতির টঙ্গীবাড়ির উপজেলা অফিসকে জানানো হলে সংশ্লিষ্ট উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) এ কাজের জন্য ৬৯ হাজার টাকা দিতে হবে বলে জানান।
এ ব্যাপারে ডিজিএম আকমল হোসেন এর সত্যতা স্বীকার করে বলেন, ওভার লোডের কারণে পরপর দু'বার ট্রান্সফর্মাটি বিকল হয়ে যায়। ট্রান্সফর্মারটি পুনরায় চালু করতে ৬৯ হাজার টাকা লাগবে বলে তিনি জানান। অন্তত মেরামত খরচ ২৭ হাজার ৯৭২ টাকা দিতেই হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০৫ ঘ.
bdnews24