২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি যুবরাজের মৃত্যুতে খালেদার শোক

সৌদি যুবরাজ সুলতান বিন আবদুল আজিজ আল সৌদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2011, 11:29 AM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি যুবরাজ সুলতান বিন আবদুল আজিজ আল সৌদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার এক শোকবার্তায় তিনি বলেন, "তার মৃত্যুতে মুসলিম উম্মাহসহ সারা বিশ্ব নেতৃবৃন্দ এবং জনসাধারণের মতো আমিও গভীরভাবে শোকাহত।" দেশ পরিচালনায় আজিজ আল সৌদের বিচক্ষণ এবং সুযোগ্য নেতৃত্ব গোটা বিশ্ব শ্রদ্ধাভরে স্মরণ করবে বলেও উল্লেখ করেন খালেদা। ক্যান্সারে আক্রান্ত যুবরাজ সুলতান (৮৭) শনিবার যুক্তরাষ্ট্রে মারা যান। বর্তমান বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদের পর তারই ক্ষমতায় বসার কথা ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৭২৫ ঘ.