২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াগাতীকে উপজেলা করার দাবি

নড়াইলের নড়াগাতী থানাকে উপজেলা করার দাবিতে মানববন্ধন করেছে ঢাকায় অবস্থানরত এলাকার বাসিন্দারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2011, 04:41 PM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলের নড়াগাতী থানাকে উপজেলা করার দাবিতে মানববন্ধন করেছে ঢাকায় অবস্থানরত এলাকার বাসিন্দারা। নড়াগাতী উপজেলা বাস্তবায়ন পরিষদের ব্যানারে শুক্রবার প্রেস ক্লাবের সামনে ওই মানববন্ধন হয় বলে পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নড়াগাতীকে উপজেলা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই অবিলম্বে তারা প্রতিশ্রুতির বাস্তবায়ন চান। ঢাকাস্থ নড়াগাতী উপজেলা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক শ্যামল দাশ টিটুসহ অন্য সদস্যরা মানববন্ধনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/ডিডি/২২৩৯ ঘ.