২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রীর 'আত্মহত্যা'

মৌলভীবাজার সদর উপজেলায় এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2011, 01:47 PM

Updated : 24 Aug 2022, 04:36 PM

মৌলভীবাজার, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজার সদর উপজেলায় এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছে। শুক্রবার দুপুরে মীরা তেলী (১৫) নামের মেয়েটির মৃত্যু হয়। সে মৌলভী চা বাগানের শ্রমিক জগতলাল তেলীর মেয়ে এবং স্থানীয় ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। জগতলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে ঘরের ভেতর চা গাছে ব্যবহারের জন্য রাখা কীটনাশক পান করে মীরা আত্মহত্যা করে। তিনি বলেন, "অভাবের সংসারে মেয়ের অনেক চাহিদা আমি পূরণ করতে পারিনি। অভিমান করে মেয়েটা চলে গেল।" মৌলভীবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯৪১ ঘ.