বরিশাল, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুচ্ছ ঘটনা নিয়ে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় প্রতিপক্ষের দায়ের কোপে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে রতœপুর ইউনিয়নের ছয় গ্রামে এ ঘটনায় নিহত নূরজাহান বেগম (৬৮) স্থানীয় তোতা মিয়ার স্ত্রী।
এ ঘটনায় পুলিশ জাকির হাওলাদার নামে একজনকে আটক করেছে।
আগৈলঝাড়া থানার ওসি অশোক কুমার নন্দী বলেন, প্রতিবেশী আক্কাস আলী হাওলাদার, তার দুই ছেলে জাকির হাওলাদার ও হাফিজুল হাওলাদার একটি গাছ কাটতে গেলে তোতা মিয়া বাধা দেন।
এ সময় এত্তজিত জাকির হাওলাদার হাতের দা দিয়ে তোতা মিয়ার গলায় কোপ দেয়। এ সময় নূরজাহান স্বামীকে বাঁচাতে গেলে জাকির তার বুকেও কোপ দেয়।
গুরুতর আহত দু'জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে নূরজাহানের মৃত্যু হয়েছে বলে জানানো হয়।
তোতা মিয়ার অবস্থাও আশংকাজনক, বলেন পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৪৩ ঘ.
bdnews24