ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন নিয়োগ পাওয়া ১০ বিচারপতির বেঞ্চ বণ্টন এবং বাৎসরিক অবকাশ শেষে সর্বমোট ৩২ বেঞ্চে পরিবর্তন এনেছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।
এর মধ্যে কয়েকটি বেঞ্চে জ্যেষ্ঠ বিচারপতি ঠিক রেখে কনিষ্ঠ বিচারপতি পরিবর্তন করা হয়েছে। কোনো কোনো বেঞ্চ নতুনভাবে গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার নতুন কার্যতালিকা অনুযায়ী বিচারপতিরা শুনানিতে অংশ নিয়েছেন।
বিচারপতি শেখ রেজোয়ান আলী ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এক বেঞ্চে বসবেন। বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও বিচারপতি মো. মজিবুর রহমান বসবেন একটি বেঞ্চে। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন বসবেন এক বেঞ্চে। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেনের সঙ্গে দ্বৈত বেঞ্চে বসবেন বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি কে এম কামরুল কাদেরকে নিয়ে একটি বেঞ্চ কাজ করবে। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকার একসঙ্গে বসবেন। বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি এ এন এম বশির উল্লাহ কাজ করবেন এক বেঞ্চে।
অন্য বেঞ্চের মধ্যে রয়েছে- বিচারপতি খোন্দকার মুসা খালেদ ও বিচারপতি এস এইচ মো. নুরুল হুদা জায়গীরদার, বিচারপতি মীর হাশমত আলী ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ, বিচারপতি কে এম ফজলুর রহমান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি এ কে এম শহীদুল হক, বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি এ কে এম জহিরুল হক, বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ফারুক (এম ফারুক), বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি সহিদুল করিম, বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের বেঞ্চ।
বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি আনোয়ারুল হক, বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি আব্দুর রব, বিচারপতি ফারুক আহমেদ ও বিচারপতি মো. রুহুল কুদ্দুস, বিচারপতি মোহাম্মদ মারযি-উল হক ও বিচারপতি মো. হাবিবুল গণি, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মো. জাহাংগীর হোসেন আলাদা আলাদা দ্বৈত বেঞ্চে কাজ করবেন।
অন্য দ্বৈত বেঞ্চগুলো হচ্ছে- বিচারপতি আব্দুল হাফিজ ও বিচারপতি আবু বকর, বিচারপতি মো. আশরাফুল ইসলাম ও বিচারপতি মোস্তফা জামান ইসলাম, বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি এ কে এম আবদুল হাকিম ও বিচারপতি মো. খসরুজ্জামান, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন, বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চ।
এছাড়া বিচারপতি নজরুল ইসলাম তালুকদার, বিচারপতি আতাউর রহমান খান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন, বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান একক বেঞ্চে কাজ করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/২১০০ ঘ.
bdnews24