২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে 'মানসিক ভারসম্যহীন' এক নারীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2011, 12:13 PM

Updated : 24 Aug 2022, 04:36 PM

চুয়াডাঙ্গা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে 'মানসিক ভারসম্যহীন' এক নারীর মৃত্যু হয়েছে। পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার লালব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নিহত সাহেরা বেগম (৫৫) উপজেলার ভাংবাড়ীয়া গ্রামের নূর শেখের স্ত্রী। পোড়াদহ রেলওয়ে পুলিশের (জিআরপি) ওসি সেকেন্দার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাহেরা মানসিক রোগী ছিলেন। তিনি মাঝে মাঝে বাড়ি থেকে বেরিয়ে যেতেন। বৃহস্পতিবার সকালেও তিনি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যান। দুর্ঘটনাস্থল সাহেরার বাড়ি থেকে ১০-১২ কিলোমিটার দূরে। নিহতের পরিবারকে উদ্ধৃত করে ওসি জানান, সাহেরা আগেও আত্মহত্যার চেষ্টা করছে। বিকাল ৩টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৮০৪ ঘ.