২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান স্পিকারের

নবম জাতীয় সংসদের একাদশ অধিবেশনের শুরুতেই বিরোধী দলকে সংসদে এসে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2011, 10:42 AM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদের একাদশ অধিবেশনের শুরুতেই বিরোধী দলকে সংসদে এসে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার। প্রধান বিরোধীদল বিএনপি ও শরিকদলগুলোর অনুপস্থিতিতেই বৃহস্পতিবার বিকাল ৪টা ২০ মিনিটে এই অধিবশন শুরু হয়। এর আগে বিকাল ৩টায় সংসদের কার্য পদেষ্টা কমিটির বৈঠক হয়। স্পিকার আবদুল হামিদ শুরুতেই বলেন, "আমি গণতন্ত্রের পূর্ণ বিকাশের স্বার্থে প্রধান বিরোধীদলকে সংসদে এসে তাদের রাজনৈতিক ইস্যুগুলোতে কথা বলার উদাত্ত আহবান জানাচ্ছি।" "সংসদকে কার্যকর করার ক্ষেত্রে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের ভূমিকাও সমান গুরুত্বপূর্ণ। কারণ, প্রকৃত অর্থে বিরোধীদলই পারে সরকারের ভুলত্র"টি ধরিয়ে দিতে," যোগ করেন স্পিকার। গণমাধ্যমকেও এ ব্যাপারে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানিয়ে তিনি বলেন, "এটা দুঃখজনক হলেও সত্যি যে, ইদানিং কিছু পত্র-পত্রিকা রঞ্জিত, খণ্ডিত ও মনগড়া সংবাদ প্রকাশের মাধ্যমে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করছে- যা কোনোভাবেই কাম্য নয়।" বিরোধীদল নবম অধিবেশন থেকেই সংসদে অনুপস্থিত। সর্বশেষ অষ্টম অধিবেশন চলাকালে ২৪ মার্চ অধিবেশনে অংশ নেয় বিএনপি। তবে ওইদিনও তারা ওয়াকআউট করে। বিএনপির অভিযোগ, একাদশ অধিবেশন ডাকা হলেও বিরোধীদলের সংসদ সদস্যদের আমন্ত্রণ জানানো হয়নি। গত মঙ্গলবার এক অনুষ্ঠানে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, শুধু তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার আশ্বাস পেলেই তারা সংসদে ফেরার চিন্তাভাবনা করবেন। ১৭ দিন বিরতি জাতীয় সংসদ ভবনে সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চদশ সভার পর সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংসদের একাদশ অধিবেশন ২৭ অক্টোবর থেকে ১৭ দিন বিরতি দিয়ে ১৪ নভেম্বর আবার শুরু হবে। বিকাল ৩টায় শুরু হওয়া এ সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি স্পিকার মো. আবদুল হামিদ। কমিটির সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ সময় উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, বিরতির পর ১৪ নভে¤¦র বিকাল সোয়া ৪টায় অধিবেশন আবার শুরু হবে। এই অধিবেশন কতোদিন চলবে, স্পিকার তখনই তা ঠিক করে দেবেন। এই সময়ে শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বিকাল সোয়া ৪ টায় অধিবেশন বসবে। কমিটির সদস্য হুসেইন মুহম্মদ এরশাদ, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, চিফ হুইপ মো. আব্দুস শহীদ, সুরঞ্জিত সেন গুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, তোফায়েল আহমেদ, মো. ফজলে রাব্বী মিয়া, আলহাজ অ্যাডভোকেট মো. রহমত আলী, রাশেদ খান মেনন ও আব্দুল মতিন খসরু ছাড়াও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বিশেষ আমন্ত্রলে এ সভায় যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/জেকে/১৮৫৭ ঘ.