২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রায়ত্ত কারখানা শ্রমিকদের মজুরি বাড়ানোর প্রস্তাব

রাষ্ট্রায়াত্ত কল-কারখানায় শ্রমিকদের মজুরি ৭০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে জাতীয় মজুরি কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2011, 07:40 AM

Updated : 24 Aug 2022, 04:35 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রায়াত্ত কল-কারখানায় শ্রমিকদের মজুরি ৭০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে জাতীয় মজুরি কমিশন। এ বিষয়ে কমিশন গঠিত কমিটি বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে সুপারিশসহ প্রতিবেদন জমা দেয়। শ্রমিকদের মাসিক বেতন এখনকার ২ হাজার ৪৫০ টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার ২৫০ টাকা করার প্রস্তাব করা হয়েছে এ প্রতিবেদনে। অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, এ প্রস্তাব পর্যালোচনা করে অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরএ/জেকে/১৩৩৫ ঘ.