২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে লঘুচাপ: ৩ নম্বর সঙ্কেত

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্কতা সঙ্কেত দেখাতে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2011, 04:58 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্কতা সঙ্কেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে বলা হয়েছে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে। মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, পূর্বমধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল বজ্র মেঘমালার সৃষ্টি হচ্ছে। লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্র বন্দরসমূহ এবং এর সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১০৫২ ঘ.