ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন পরিদর্শকের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও সামাজিক সেবা শাখার অতিরিক্ত উপ-কমিশনার মাসুদুর রহমান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শীর্ষ কর্মকর্তারা মঙ্গলবার আলোচনা করে ডিবির তিন পরিদর্শক মো. রুহুল আমিন, মো. শফিউদ্দিন শেখ ও মো. গিয়াসউদ্দিনের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন।
এখন তিন পরিদর্শক ডিবিতেই কাজ করবেন বলে তিনি জানান।
৬ অক্টোবর রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালের সামনে ঘুষ নেওয়ার অভিযোগে জাতীয় গোয়েন্দা সংস্থা- এনএসআইয়ের একটি দল ডিবির তিন পরিদর্শককে আটক করে।
পরে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২১০৪ ঘ.
bdnews24