২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় যুবক 'খুন', স্ত্রীসহ গ্রেপ্তার ৬

চুয়াডাঙ্গায় প্রবাসী যুবককে হত্যার অভিযোগে স্ত্রীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2011, 12:14 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

চুয়াডাঙ্গা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গায় প্রবাসী যুবককে হত্যার অভিযোগে স্ত্রীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জেলার আলমডাঙ্গা কলেজপাড়ার ভাড়া বাড়ি থেকে জাকির হোসেন দুলুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকালে গ্রেপ্তার হন দুলুর স্ত্রী শিরিন সুলতানা বিউটি, শ্বশুর আকবর আলী বিশ্বাস, শাশুড়ি লুৎফুন্নেছা, বিউটির মেয়ের গৃহশিক্ষক তোফাজ্জেল হোসেন, ওমর আলী মাস্টার ও বিউটির বোন শ্যামলী বেগম। গৃহশিক্ষক তোফাজ্জেল হোসেনের সঙ্গে বিউটির অনৈতিক সম্পর্কের কারণে দুলুকে হত্যার অভিযোগ করেছে তার স্বজনরা। আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জানান, দুলুর ভাই মঙ্গলবার আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান। আলমডাঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গোলাম রসুল জানান, উদয়পুর গ্রামের জাকির হোসেন দুলু সম্প্রতি লিবিয়া থেকে ফিরে আসেন। দুলুর স্ত্রী আগে থেকেই আলমডাঙ্গা কলেজপাড়ায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। ওই বাড়িতে দুলুর লাশ পাওয়া যায়। এদিকে দুলুর স্ত্রী শিরিন সুলতানা বিউটির দাবি, তার স্বামী আত্মহত্যা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৮১২ ঘ.