২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোগী মারধর মামলা: ১০ চিকিৎসক অভিযুক্ত

রোগীকে মারধরের মামলায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১০ চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2011, 04:58 PM

Updated : 24 Aug 2022, 04:34 PM

বরিশাল, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোগীকে মারধরের মামলায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১০ চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সোমবার বরিশালের বিচার বিভাগীয় হাকিম আবুল কালাম আজাদ এ অভিযোগ গঠন করেন। বাদীপক্ষের আইনজীবী সাইদউদ্দিন আহমেদ মধু এ তথ্য জানান। অভিযুক্তরা হলেন মো. মোহন, মো. সাজ্জাদ, বিনয়, অমল, ফারুক, শ্যামল, আমিরুল, সুমন, রাসেল ও সুরঞ্জিত। অভিযোগ গঠনের সময় ডা. রাসেল ছাড়া সবাই আদালতে উপস্থিত ছিলেন। মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালে নগরীর কাউনিয়ার এলাকার প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল হক অসুস্থ হলে তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেন তার মেয়ে শাহানা ফেরদৌসি শশী। চিকিৎসা নিয়ে ডাক্তারদের সঙ্গে মেয়ের কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্তরা নুরুল হক ও মেয়েকে মারধর করলে হৃদরোগে আক্রান্ত হয়ে নুরুল হকের মৃত্যু হয়। ওই বছরের ১৩ এপ্রিল শাহানা ফেরদৌসী শশী এ ঘটনায় একটি মামলা করেন। ২০০৯ সালের ২৫ জানুয়ারি পুলিশ অভিযোগপত্র দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটম/প্রতিনিধি/আরএম/ডিডি/২২৩৮ ঘ.