২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমি দখল: সংঘর্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা আহত

চট্টগ্রামের বায়েজিদ এলাকায় জমি দখল নিয়ে সংঘর্ষে দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুল হক চৌধুরী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2011, 03:27 PM

Updated : 24 Aug 2022, 04:33 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বায়েজিদ এলাকায় জমি দখল নিয়ে সংঘর্ষে দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুল হক চৌধুরী আহত হয়েছেন। পুলিশ জানায়, বায়েজিদের চন্দ্রনগরে এলাকায় মিজানুল ও আহমদ এন্ড ব্রাদার্স পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে। রোববার বিকেলে এ সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নুরুন্নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার বিকাল ৪টার দিকে এ সংঘর্ষে মিজানুল হক চৌধুরীসহ তিনজন আহত হয়। বাকি দুজনের পরিচয় জানা যায়নি।" চন্দ্রনগর এলাকায় ১০ একর জায়গায় বিভিন্ন ধরণের কাঁচা বসত ঘর ও দোকান ঘর তৈরি করে মিজানুল দখলে রাখেন বলে জানান ওসি। বিকাল ৪টার দিকে আহমদ এন্ড ব্রাদার্স পক্ষের প্রায় দুশ লোকজন এসে ওই জায়গা দখল নিতে চাইলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের এক পর্যায়ে একটি ঘরে অগ্নি সংযোগ করে আহমদ এন্ড ব্রাদার্স পক্ষের লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/পিডি/২১২০ ঘ.