২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ২৪ জনের যাবজ্জীবন

রাজশাহীর বাগমারা থানাধীন তাহেরপুর পুলিশ ফাঁড়ির কনস্টেবল হত্যা ও অস্ত্রলুটের মামলায় ২৪ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2011, 03:02 PM

Updated : 24 Aug 2022, 04:33 PM

রাজশাহী, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর বাগমারা থানাধীন তাহেরপুর পুলিশ ফাঁড়ির কনস্টেবল হত্যা ও অস্ত্রলুটের মামলায় ২৪ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। রোববার রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একরামূল হক চৌধুরী এ রায় দেন। দ-িতদের মধ্যে নাটোরের নলডাঙ্গা থানা যুবলীগ সভাপতি মাসুদ ম-লও রয়েছেন বলে মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন। মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ২মে সন্ধ্যায় তাহেরপুর পুলিশ ফাঁড়ির কনেস্টেবল মিজানুর রহমানকে তাহেরপুর বাজারে কর্তব্যরত অবস্থায় কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তারা পুলিশের আরো চার সদস্যকে গুরুতর আহত করে এবং ছয়টি আগ্নেয়াস্ত্র লুট করে নিয়ে যায়। এর পরদিন বাগমারা থানায় ২৯ জনকে আসামি করে মামলা করে পুলিশ। ২০০৯ সালের ২১ নভেম্বর ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এরমধ্যে পাঁচজন বিভিন্ন সময়ে 'র‌্যাব ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে' নিহত হন। ২০১০ সালে মামলাটি রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পাবলিক প্রসিকিউটর এন্তাজুল হক বাবু এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট সুশান্ত সরকার। এন্তাজুল হক বাবু জানান, এই মামলায় ২৯ জন আসামির মধ্যে পাঁচজন ইতোমধ্যে 'ক্রসফায়ারে' নিহত হয়েছেন। চারজন রয়েছেন পলাতক। দ-িতরা হলেন বাচ্চু ইসলাম ওরফে জনি, চান্দু ওরফে মতিন, নজরুল ইসলাম, তোতা ওরফে বাবু ওরফে কালা, ওসমান আলী, ইয়াছিন আলী, জবান মিয়া, গোলজার ওরফে হিটলার, ফিরোজ উদ্দিন ওরফে বল্টু, অমিত ওরফে এমদাদ, মামুন ওরফে বুলেট ওরফে জামান, রফিকুল ইসলাম ওরফে কাজল, বাবুল আকতার ওরফে বাবু, মাসুদ ম-ল, বোরহান ওরফে শান্ত, সফিক ওরফে প্রদীপ, মানিক ওরফে সানি, গোপাল দেব শর্মা, বাদশা, মতিন, শাহজালাল, সাইফুল মেম্বার, আবু বক্কর ও জালাল উদ্দিন। এেেদর মধ্যে মামুন ওরফে বুলেট ওরফে জামান, মাসুদ ম-ল, সফিক ওরফে প্রদীপ ও সাইফুল মেম্বার পলাতক রয়েছেন। এছাড়া অভিযুক্ত রতন ওরফে তিতাস, জাহাঙ্গীর ওরফে জালাল, এলাহী ওরফে মিঠু, ফিরোজ ওরফে সবুজ ও আনিস ওরফে বিষুর আগে মৃত্যু হয়েছে মামলা চলাকালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২০৪১ ঘ.