সুনামগঞ্জ, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যানবাহন থেকে নির্দিষ্ট জরিমানার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ট্রাফিক পুলিশের এক পরিদর্শককে প্রত্যাহার করা হয়েছে।
রোববার মোহাম্মদ ওয়াজনবী নামের ওই পরিদর্শককে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয় বলে পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) গোলাম কিবরিয়া জানান।
এসপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওয়াজনবী বিভিন্ন অপরাধে আটক করা গাড়ি থেকে নির্ধারিত পরিমাণের জরিমানার চেয়ে দ্বিগুণ, তিনগুণ বেশি টাকা আদায় করতেন বলে অভিযোগ পাওয়া গেছে।
তিনি আরো বলেন, বিষয়টি তদন্তের পর এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে মোহাম্মদ ওয়াজনবীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৮৩৫ ঘ.
bdnews24