২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটির বরকলে এলজি উদ্ধার

রাঙামাটির বরকল উপজেলায় একটি দেশীয় এলজি বন্দুক উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2011, 12:33 PM

Updated : 24 Aug 2022, 04:33 PM

রাঙামাটি, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বরকল উপজেলায় একটি দেশীয় এলজি বন্দুক উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা । রোববার সকাল ৭টার দিকে উপজেলার শুভলং ইউনিয়নের নারিকেল বাগান এলাকার পরিত্যক্ত একটি খামার বাড়ি থেকে এটি উদ্ধার করা হয়। বরকল থানার ওসি আব্দুল করিম জানান, গোপন খবরের ভিত্তিতে সেনাবাহিনীর ৩৬ ইস্টবেঙ্গল শুভলং ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন নাজমুল হকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৮৩১ ঘ.