২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে অস্ত্র ও গুলি উদ্ধার

নাটোর শহরের কান্দিভিটা মহল্লা থেকে শনিবার রাতে একটি বিদেশি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2011, 12:25 PM

Updated : 24 Aug 2022, 04:33 PM

নাটোর, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোর শহরের কান্দিভিটা মহল্লা থেকে শনিবার রাতে একটি বিদেশি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব। নাটোর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, অস্ত্র বেচাকেনা হচ্ছে এমন খবর পেয়ে শনিবার রাত ৯টায় র‌্যাব সদস্যরা কান্দিভিটা এলাকায় অভিযান চালায়। র‌্যাব সদস্যদের আসার খবর পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা পালিয়ে যেতে সক্ষম হলেও তারা পাকিস্তানের তৈরি একটি পয়েন্ট ২২ অটো রিভলবার ও তিন রাউন্ড গুলি ফেলে রেখে যায়। অস্ত্র ও গুলি থানায় জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে সদর থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৮২৪ ঘ.