ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ দূষণ করায় দেশের অন্যতম বৃহৎ বেসরকারি বস্ত্র কারখানা পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজকে ৩৫ লাখ টাকা জরিমানা গুনতে হচ্ছে।
শনিবার ঢাকার সাভারের ওই কারখানায় আকস্মিক অভিযান চালিয়ে অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এ জরিমানা করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
র্যাব-২ এর একটি দলও অংশ নেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনফোর্সমেন্ট দল পরিদর্শনে গিয়ে দেখতে পায় কারখানার বর্জ্য পরিশোধনের আউটলেটটি বন্ধ এবং একটি ড্রেন দিয়ে রঙিন ও দূষিত তরল বর্জ্য কারখানা সংলগ্ন জমিতে পড়ছে।"
এ কারখানার দূূষিত পানি খাল হয়ে বংশাই নদীর পানিও দূষিত করছে বলে পরিবেশ কর্মকর্তারা দেখতে পান।
তাৎক্ষণিকভাবে কারখানার কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে একটি বাইপাস ড্রেনের মাধ্যমে কারখানা থেকে নির্গত দূূষিত তরল বর্জ্যরে নমুনা পরীক্ষা করে পরিবেশ দূষণের বিষয়টি নিশ্চিত হয় পরিদর্শক দল।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, "গত ১৯৯৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ১৭ বছরে পাকিজার বেশ কয়েকটি পরিবেশ দূষণের ঘটনা হাতে নাতে ধরা পড়ে। ২০০৭ সালে কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগও এ কারণে বিচ্ছিন্ন করে দেয়ওা হয়।"
জরিমানার পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে কারখানার বাইপাস লাইন বন্ধ এবং সাত দিনের মধ্যে বর্জ্য পরিশোধনাগারের (ইটিপি) ত্র"টি-বিচ্যুতি দূর করে কার্যকরভাবে চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
দূষণের জন্য কারখানার কর্মকর্তারা দুঃখ প্রকাশ এবং ইটিপির ত্র"টি দূর করে পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা পালন করার অঙ্গীকার করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৭১৪ ঘ.
bdnews24