২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে খামার ব্যবসায়ীর লাশ উদ্ধার

গাজীপুরে এক মুরগির খামারির লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2011, 08:57 AM

Updated : 24 Aug 2022, 04:33 PM

গাজীপুর, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে এক মুরগির খামারির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে গাজীপুর পৌরসভার পূর্ব ভুরুলিয়ার বঙ্গবন্ধু সাফারি পার্কের অস্থায়ী কার্যালয়ের পাশে একটি মাছের খামারে ভাসমান অবস্থায় মো. শাহজাহান মিয়ার (৩৫) লাশ উদ্ধার করে পুলিশ। জয়দেবপুর বাজারের ঐশী ব্রয়লার হাউসের মালিক শাহজাহান সদর উপজেলার কানাইয়া নয়ানিপাড়া এলাকার প্রয়াত লোকমান হোসেনের ছেলে। জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাখাওয়াত হোসেন জানান, নিহতের গলায় ফাঁসের দাগ আছে। তবে হত্যাকাণ্ডের কোনো কারণ জানা যায়নি। শাহজাহানের স্বজনরা জানায়, বৃহস্পতিবার সকালে নিজের মটর সাইকেলসহ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন শাহজাহান। ওই দিন বিকালেই ভুরুলিয়া এলাকায় মটর সাইকেলটি পরিত্যক্ত অবস্থায় পেয়ে কয়েক যুবক জয়দেবপুর থানায় জমা দেয়। লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪৫১ ঘ.