২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীরপুরে মাদ্রাসা ছাত্রী অগ্নিদগ্ধ

রাজধানীর মীরপুরে এক মাদ্রাসা ছাত্রীকে 'কেরোসিনের' আগুনে দগ্ধ করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2011, 06:13 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মীরপুরে এক মাদ্রাসা ছাত্রীকে 'কেরোসিনের' আগুনে দগ্ধ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় তালিমুল ইসলাম মাদ্রাসার ছাত্রী নিবাসে এ হামলায় আহত হয় শান্তা ইসলাম (১৪)। রাত পৌনে ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। মাদ্রাসাটির পরিচালক আকবর আলী হাসপাতালে সাংবাদিকদের বলেন, সন্ধ্যা ৭টার দিকে ছয়তলা ভবনের নিচতলায় ছত্রীনিবাসে বসে পড়াশেনা করছিল শান্তা। এ সময় জানালা দিয়ে কেরোসিন ভর্তি একটি জ্বলন্ত বোতাল তার দিকে ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। চিৎকার শুনে তাকে বাঁচাতে গিয়ে তারও (আকবর আলী) একটি হাত সামান্য পুড়ে যায় বলে জানান আকবর আলী। তিনি আরো বলেন, ভবনটির পাশে রয়েছে একটি বস্তি। ছাত্রীনিবাসের মেয়েরা প্রায় সময় পরিত্যক্ত বিভিন্ন জিনিস জানালা দিয়ে ফেলে। এনিয়ে বস্তিবাসীর সঙ্গে কয়েকবার ঝগড়াও হয়েছে। এর জেরে বস্তির কেউ এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি। কাফরুল থানার ওসি আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থলে দুইজন অফিসার পঠানো হয়েছে। তারা জানিয়েছেন- একটি বোতলে কেরোসিন নিয়ে তাতে আগুন দিয়ে ঘরের ভেতর নিক্ষেপ করা হয়েছে। তবে এটি এসিড নিক্ষেপের ঘটনা নয় বলে তারা নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/ডিডি/২৩৪১ ঘ.