২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমি নিয়ে বিরোধে পিটিয়ে হত্যা

জমি নিয়ে বিরোধের জের ধরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় একজনকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2011, 04:50 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

নীলফামারী, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জের ধরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় একজনকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার বিকালে এ হামলায় নিহত হন উত্তর বাহাগিলি ঝলঝলিপাড়ার আতাহার আলী (৬০)। এ ঘটনায় তার দুই ছেলে মোজাফফর আলী (৩৫) ও আশরাফুল হক (৩১) গুরুতর আহত হয়েছেন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট নুর আহমেদ জানান, বিকাল ৫টার দিকে আতাহার আলী তার দুই ছেলেকে নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। উত্তর বাহাগিলি মাছুয়াপাড়া পৌঁছলে ঝলঝলিপাড়ার জহুরুল হক (৩০) লোকজন নিয়ে রড ও লাঠি দিয়ে তাদের উপর হামলা চালায়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আতাহার আলীর মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৩ ঘ.