২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ইমাম মাহদীর সেনাপতি' গ্রেপ্তার

রাজধানীর মতিঝিলের গোপীবাগ থেকে গোয়েন্দা পুলিশ লুৎফর রহমান (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যিনি নিজেকে শিয়া স¤প্রদায়ের শেষ নেতা- ইমাম মাহদীর সেনাপ্রধান হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2011, 11:52 AM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মতিঝিলের গোপীবাগ থেকে গোয়েন্দা পুলিশ লুৎফর রহমান (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যিনি নিজেকে শিয়া স¤প্রদায়ের শেষ নেতা- ইমাম মাহদীর সেনাপ্রধান হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে ওই অভিযানে লুৎফরের পাঁচ সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন- মনিরুল ইসলাম মনির (২৮), আবদুল করিম (২৮), হিরোল (৩০), ওয়ালি উল্লাহ (৩৫) ও শাহীন (২২)। এই ছয়জনকে নিয়ে শুক্রবার পুলিশের পক্ষ থেকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে লুৎফরের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা রয়েছে। "তিনি ইসলাম ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন," যোগ করেন মনিরুল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে লুৎফর রহমান দাবি করেন, তিনি ইমাম মাহদীর প্রধান সেনাপতি। ১৯৯০ সালে গেণ্ডারিয়া ইমাম মাহদীর সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয়। লুৎফরের মতে, নামাজ পাঁচ ওয়াক্ত নয়, দুই ওয়াক্ত পড়লেই চলে। আর এখন রোজা রাখারও কোনো প্রয়োজনীয়তা নাই। শিয়া মুসলমানদের বিশ্বাস অনুযায়ী, ইমাম মাহাদী হলেন হযরত মুহাম্মদের (সা.) দ্বাদশ উত্তরাধিকারী, যিনি কেয়ামতের আগে কোনো এক সময় আবার আবির্ভূত হবেন এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন। উপ-কমিশনার সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৭৪৮ ঘ.