২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ বছরের শিশুকে ধর্ষণ করলো শিক্ষক

গাজীপুরের কাপাসিয়ায় মক্তবে আরবি পড়তে গিয়ে ধর্ষিত হয়েছে পাঁচ বছর বয়সি একটি শিশু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 01:34 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

গাজীপুর, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কাপাসিয়ায় মক্তবে আরবি পড়তে গিয়ে ধর্ষিত হয়েছে পাঁচ বছর বয়সি একটি শিশু। সোমবার সকাল ৭টার দিকে কাপাসিয়া মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ধর্ষণকারী মো. মোস্তফা (২৪) কাপাসিয়া উপজেলা সদরের মধ্যপাড়া এলাকার রাহাতুল্যার ছেলে। ধর্ষণের পর মোস্তফা গা ঢাকা দিয়েছেন। ধর্ষিত শিশুটিকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানবাধিকার সংগঠন আইন সালিশ কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, কাপাসিয়া থানা কমিটির সভাপতি নাসিমা আক্তার সাংবাদিকদের জানান, বাড়ির পাশের মক্তবে গিয়েছিলো শিশুটি। পড়াশেষে সবাইকে ছুটি দিয়ে মোস্তফা ওই শিশুকে বসিয়ে রাখে। পরে তাকে ধর্ষণ করে। শিশুটিকে আইন সালিশ কেন্দ্র ফাউন্ডেশনের সহায়তায় গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নাসিমা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৯৩০ ঘ.