২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষার উত্তরপত্র 'পাচারের' চেষ্টা, দু'জন গ্রেপ্তার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার উত্তরপত্র বাইরে নেওয়ার চেষ্টার অভিযোগে বুধবার সকালে দুই কর্মচারীকে আটক করেছে নিরাপত্তরক্ষীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 12:48 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

গাজীপুর, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার উত্তরপত্র বাইরে নেওয়ার চেষ্টার অভিযোগে বুধবার সকালে দুই কর্মচারীকে আটক করেছে নিরাপত্তরক্ষীরা। এরা হলেন জাতীয় বিশ্ববিদ্যালয় ডাকঘরের পোস্টম্যান মতিউর রহমান (৫২) ও রানার মনসুর আলী (৪৫)। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এইচ এম তায়েহীদ জামাল সাংবাদিকদের জানান, টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজ কেন্দ্র থেকে বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠানো হয় ২০১০ সালের øাতক (সম্মান) ১ম বর্ষের কিছু উত্তরপত্র। গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজ থেকেও একই পরীক্ষার কম্পিউটার ইউনিটের কিছু ওএমআর শিট পাঠানো হয় উপরিচালক বরাবর। সকাল ৮টার দিকে আটক দুই কর্মচারী এসব উত্তরপত্র বিশ্ববিদ্যালয়ের গেইটের বাইরে নিয়ে যেতে চাইলে দায়িত্বপালনকারী আনসার সদস্যের হাতে ধরা পড়েন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ উদ্ধার করা উত্তরপত্র ও ওএমআর শিটসহ আটক দু'জনকে থানায় নিয়ে গেছে। এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রক্টর এইচ এম তায়েহীদ জামাল বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। আটক মতিউর সাংবাদিকদের জানান, এগুলো বাইরে নিয়ে যেতে পারলে তিনি ৩০০ টাকা পেতেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পোস্টমাস্টার একেএম সামসুদ্দিন জানান, তিনি সকালে অফিসে আসার আগেই এ ঘটনাটি ঘটেছে। বিষয়টি সম্পর্কে তিনি পুরোপুরি অবগত নন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৮৪২ ঘ.