২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহ প্রেসক্লাব সভাপতির মৃত্যু

ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম এ আনসারী হৃদরোগে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 12:38 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

ঝিনাইদহ, অক্টোবর ১২ (বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম এ আনসারী হৃদরোগে মারা গেছেন। বুধবার দুপুর ২টার দিকে আনসারী সীমান্তের মাটিলা বাজারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে বেলা আড়াইটার দিকে তার মৃত্যু হয়। এম এ আনসারীর বয়স হয়েছিলো ৬১ বছর। ঝিনাইদহ শহরের কাঞ্চননগর পাড়ার এইচএসএস সড়কে তার বাড়ি। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। আইন পেশার সনদ নেওয়া আনসারী ৭০ দশক থেকে সাংবাদিকতায় যুক্ত। তিনি এক সময় কলেজে অধ্যাপনাও করেছেন। তিনি ঝিনাইদহ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রতিষ্ঠাতা। আনসারী একাধিকবার ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। স্থানীয় অধুনালুপ্ত দৈনিক নবগঙ্গা'র সম্পাদক ছিলেন তিনি। তিনি ইনডিপেনডেন্ট পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৮৩৮ ঘ.