২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে আসামি পলায়ন: দুই কনস্টেবল বরখাস্ত

দায়িত্বে অবহেলার অভিযোগে মাদারীপুরে দুই পুলিশ কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2011, 01:04 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

মাদারীপুর, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দায়িত্বে অবহেলার অভিযোগে মাদারীপুরে দুই পুলিশ কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এরা হলেন আদালত পুলিশের কনস্টেবল নুর মোহাম্মদ ও আব্দুল মোতালেব। তাদের জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার সকালে পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) নজরুল হোসেন এ বরখাস্তের আদেশ দেন। সোমবার দুপুরে জজ আদালতে হাজিরা শেষে পুলিশ ভ্যানে ওঠানোর সময় শহীদ হাওলাদার (৪০) নামে এক আসামি পালিয়ে যায়। এদিকে পলাতক ওই আসামিকে মঙ্গলবার বিকালে শিবচর উপজেলা থেকে আবার গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, সোমবার দুপুরে জজ আদালতে চুরির মামলার আসামি শহীদ হাওলাদারকে হাজির করা হয়। শুনানি শেষে অন্য আসামিদের সঙ্গে পুলিশ ভ্যানে ওঠানোর আগে কৌশলে পালিয়ে যায় শহীদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৯০০ ঘ.