২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বয়লার বিস্ফোরণে ১০ শ্রমিক আহত

চট্টগ্রামে সীতাকুণ্ডের কুমিরা এলাকায় একটি ইস্পাত কারখানার বয়লার বিস্ফোরণে ১০ শ্রমিক আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2011, 06:06 AM

Updated : 24 Aug 2022, 04:31 PM

চট্টগ্রাম, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে সীতাকুণ্ডের কুমিরা এলাকায় একটি ইস্পাত কারখানার বয়লার বিস্ফোরণে ১০ শ্রমিক আহত হয়েছে। মঙ্গলবার ভোররাতে কুমিরা এলাকার জিপিএইচ ইস্পাত লিমিটেড নামে কারখানায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। আহতরা হলেন- মো. সালাউদ্দিন (২০), মাহেদুল ইসলাম (১৮), বাদশা মিয়া (২৫), রাজু (২৫), আবু তাহের (৩০), ওসমান (৩০), নুরুল আলম (২৪), কবির (২৪), আলতাফ হোসেন (২৫) ও ফয়সাল (১৮)। সীতাকুণ্ড থানার ওসি নুর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারখানাটি অটো রোলিং মিল। এখানে গলানো লোহা স্বয়ংক্রিয় পদ্ধতিতে চুলার মুখে এসে পড়ে। ঘটনার সময় গলানো লোহা চুল¬ার মুখে না পড়ে আশপাশে পড়ায় বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে। আগ্রাবাদ দমকল বাহিনীর অপারেটর প্রহ্লাদ কুমার সিংহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নেভানো হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মো. ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১২০১ ঘ.