দিনাজপুর, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় চাঁদপাড়া বাজার থেকে রাজু নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। রাজু জোলাপাড়া গ্রামের সফিউল ইসলামের ছেলে।
তার কাছ থেকে ৬ রাউন্ড গুলিভর্তি ম্যাগজিনসহ একটি বিদেশি রিভালবার উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
ঘোড়াঘাট থানার ওসি নাসির উদ্দিন ম-ল জানান, সন্ধ্যা ৬টার দিকে রাজুকে আটক করা হয়। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ শেষে একটি মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২২ ঘ.
bdnews24