খুলনা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা নগরীর টুটপাড়ায় 'নকল' জুস তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার গভীর রাতে জোড়াকল বাজারের একটি বাড়িতে স্থাপিত এই কারখানা থেকে বিভিন্ন নামের বিপুল পরিমাণ জুস উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আলী আহসান মোহাম্মাদ মোজাহিদ (৩২) একজন হোমিও চিকিৎসক বলে পুিলশ জানিয়েছে।
খুলনা সদর থানার ওসি এস এম কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত দেড়টায় মোজাহিদের বাসা থেকে প্রায় আড়াই হাজার বিভিন্ন ব্র্যান্ডের জুস ও এনার্জি ড্রিংক, ২৫০টি খালি প্লাস্টিকের বোতল, ১৮০টি বিভিন্ন কোম্পানির লেবেল এবং তিন বালতি রাসায়নিক উদ্ধার করা হয়।
ওই বাড়িতে হোমিওপ্যাথিক চিকিৎসার আড়ালে আলী আহসান মোহাম্মাদ মোজাহিদ দীর্ঘদিন ধরে নকল পানীয় তৈরি করছিলেন বলে পুলিশ দাবি করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচ/ডিডি/১৮০০ ঘ.
bdnews24