মাগুরা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা-ফরিদপুর সড়কের ভেল্লাকান্দি এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় এক মটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক জন।
সোমবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মুজিবর মোল্যার (৪৫) বাড়ি রাজবাড়ী জেলার পংশা উপজেলার ডিকয়া গ্রামে।
মাগুরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সরোয়ার হোসেন জানান, মাগুরা থেকে ফরিদপুর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারটি মটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুজিবর মারা যান।
আহত অপর আরোহী কাদের মোল্যাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৫২৮ ঘ.
bdnews24