২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়িতে ব্যাংক কর্মকর্তার বাসায় ডাকাতি

রাজধানীর যাত্রাবাড়িতে অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2011, 06:21 AM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়িতে অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি হয়েছে। সোমবার ভোররাত ৩টার দিকে যাত্রাবাড়ির মাতুয়াইল পশ্চিমপাড়ার কাজির গাঁয়ে ডাকাতির এ ঘটনা ঘটে। ডাকাত দল বাসার সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ প্রায় তিন লাখ টাকা ও ৫০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় বলে পুলিশ জানায়। ডাকাতের চাপাতির আঘাতে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা হাজি দেলোয়ার হোসেন আহত হয়েছে বলে যাত্রাবাড়ি থানার ওসি আবুল কাসেম জানান। তিনি বলেন, "১৫/২০ জনের ডাকাত দল বাড়ি প্রধান ফটক ভেঙে প্রবেশ করে মালামাল লুণ্ঠন করে নিয়ে যায়।" তবে দেলোয়ার হোসেন কোন ব্যাংকের কর্মকর্তা ছিলেন তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি ওসি। এ ব্যাপারে এখনও থানায় মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১২১৬ ঘ.