২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রদূত হচ্ছেন মেজর জেনারেল শেখ মুনিরুল

সেনাবাহিনীর মেজর জেনারেল শেখ মো. মুনিরুল ইসলামকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2011, 01:45 PM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনীর মেজর জেনারেল শেখ মো. মুনিরুল ইসলামকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার তাকে ওই পদে নিয়োগের আদেশ জারি করে। তবে তিনি কোন দেশের রাষ্ট্রদূত হচ্ছেন, সে বিষয়ে আদেশে কিছু বলা হয়নি। ১৯৭৮ সালে সেনাবাহিনীতে কমিশন পাওয়া মনিরুল ইসলাম বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় স্পেশাল সিকিউরিটি ফোর্স এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মহাপরিচালক ছিলেন। পরে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজের (এসএসএফ) মহা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৮৮-৮৯ সময়ে ইরাকে জাতিসংঘ শান্তি মিশনেও অংশ নিয়েছিলেন এই সেনা কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এলএইচ/জেকে/১৯৪১ ঘ.