২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় দুই বোনের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই বোনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2011, 10:02 AM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ময়মনসিংহ, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই বোনের মৃত্যু হয়েছে। রোববার বেলা ১২টার দিকে উপজেলার ভাণ্ডারপো এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোমতাজ বেগম (৪৫) ও তার বোন তাসলিমা বেগম (৩৫)। ভালুকা থানার ওসি জাকিউর রহমান জনান, মা ও খালাকে মোটর সাইকেলে করে ভালুকা থেকে ত্রিশাল যাচ্ছিলেন শাকিল। পথিমধ্যে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই শাকিলের মা মারা যান। আহত খালা তাসলিমাকে ভালুকা উপজেলা হসপাতালে নেওয়ার পর সেখানে তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৬০০ ঘ.