ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাফরুল ও পল্লবীতে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছেন।
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে মিরপুর ডেন্টাল মেডিকেল কলেজের সামনের রাস্তায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় জয় (৮) নামে এক শিশু মারা যায়। আর পল্লবীতে ট্রাকের ধাক্কায় প্রাণ হারান আকাশ মিয়া (১৮) নামের এক সবজি বিক্রেতা।
কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) কাজি শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় জয়।
অটোরিকশাটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে তিনি জানান।
এদিকে অটোরিকশায় করে কাওরান বাজার থেকে সবজি নিয়ে মিরপুর যাওয়ার পথে কালসি এলকায় ট্রাকের ধাক্কায় আহত হন আকাশ। তাকে সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক ঘণ্টা পর তিনি মারা যান বলে ঢামেক ফাঁড়ির উপ-পরিদর্শক মোজাম্মেল হক জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/জেকে/২১৫৭ ঘ.
bdnews24