চট্টগ্রাম, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীতে পৃথক দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার সকালে নগরীর ডবলুমরিং থানাধীন মনুসরাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন টেম্পো হেলপার মো. লিটন (১৮)। অবশ্য লিটনের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ডবলুমরিং থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেকান্দর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টার দিকে মনুসরাবাদ এলাকায় কর্ণফুলী কমিউনিটি সেন্টারের সামনে একটি সিএনজি চালিত টেম্পো থেকে হাত ফসকে পড়ে যায় হেলপার লিটন। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় টেম্পো চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
এদিকে দুপুরে পাহাড়তলী থানাধীন হাজিক্যাম্প সংলগ্ন এলাকায় পুকুরে ডুবে মো. আবদুস শুক্কুর (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়।
সে হাজি ক্যাম্প সংলগ্ন এনাম কলোনির বাসিন্দা।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে কলোনির পাশে পুকুরে øান করতে নেমে শুক্কুর ডুবে যায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএল/২০১৮ ঘ.
bdnews24